মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

নাগরপুরে ইয়াবাসহ দুই যুবক আটক

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ Time View

টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার উপজেলার রাথুরা এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— মো. শহিদুল ইসলাম শহীদ (৩৭), পিতা আব্দুল খালেক এবং মো. মিলন (২৬), পিতা রফিকুল ইসলাম। দু’জনই রাথুরা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—২০১৬ সালের ১৮ অক্টোবর নাগরপুর থানায় দায়েরকৃত মামলা এবং একই বছরের ২৬ মে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায় দায়েরকৃত একটি মাদক মামলা।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “মাদক সমাজ ধ্বংসের হাতিয়ার। নাগরপুরে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সামাজিক কর্মসূচির পাশাপাশি নিয়মিত অভিযানও অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

স্থানীয়দের মতে, পুলিশের ধারাবাহিক এ ধরনের অভিযান সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category