শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

নাইজেরিয়াকে হারিয়ে আফ্রিকার শ্রেষ্ঠত্বের মুকুট আইভরিকোস্টের

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

শক্তিশালী নাইজেরিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো আফ্রিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরলো আইভরিকোস্ট। গতকাল রোববার রাতে আলাসেন কোতারা স্টেডিয়ামে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতে নিয়েছে আয়োজক দল।

খেলতে নেমে প্রথমে এগিয়ে গিয়েছিল নাইজেরিয়া। কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেড গোল করে দলকে লিড এনে দেন নাইজেরিয়ান অধিনায়ক উইলিয়াম টোস্ট একং। এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ম্যাচে দারুণভাবে ফিরে আসে আইভরিকোস্ট। ম্যাচের ৬২ ও ৮১ মিনিটে গোল করে স্বাগতিকরা।

আইভরি কোস্টের হয়ে গোল করে ব্যবধান ১-১ করেন ফ্রাঙ্ক কেসি। তার গোলটিও এসেছে হেড থেকেই। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্যানসার জয় করা ফুটবলার হালার। গোড়ালির ইনজুরির কারণে প্রথম দিকের ম্যাচগুলো মিস করা বরুসিয়া ডর্টমান্ডের তারকা হালারের গোলেই অবশেষে শিরোপা জিতে আইভরি কোস্ট।

নাইজেরিয়াও আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতেছে মোট তিনবার। এই আসরে সবচেয়ে সফল দল হলো মিশর। তারা মোট ৭বার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। এছাড়া ক্যামেরুন ৫ বার ও ঘানা শিরোপা জিতেছে ২ বার।

আসরের ফাইনালে ম্যাচে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফেন্তিনো এবং আইভরি কোস্টের কিংবদন্তি দিদিয়ের ড্রগবা।ম্যাচ শেষে নাইজেরিয়ার কোচ হোসে পেসেইরো বলেন, ‘আমাদের দলের একটি দুর্দান্ত টুর্নামেন্ট ছিল। কিন্তু আজ আইভরি কোস্ট আরও ভালো ছিল। আমাদের দল সক্ষমতা দেখাতে পারেনি। এটাই সত্য। আগের রাউন্ডে আমরা যেরকম কাজ করেছিলাম এটা একই কাজ ছিল না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category