বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

নভেম্বরে লোডশেডিং কমে পরিস্থিতি স্বাভাবিক হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৫৪ Time View

নভেম্বর থেকে লোডশেডিং কমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেন, এ লক্ষ্যে একটি পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে অক্সফাম আয়োজিত ‘এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি’ র্শীষক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আরেক প্রশ্নের উত্তরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি উপদেষ্টা ভবিষ্যতের শঙ্কার কথা বলেছেন, আর সেখানে সরকার বসে নেই।সরকার দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছে নসরুল হামিদ। এজন্য অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা বাড়াতে উন্নয়ন সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। ব্রুনাইয়ের সঙ্গে করা সমঝোতা স্মারক অনুযায়ী কবে থেকে এবং কী পরিমাণ গ্যাস পাওয়া যাবে তা আগামী সপ্তাহেই জানতে পারবেন বলে এ সময় উল্লেখ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category