বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

নতুন লুকে শাকিব খান

  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১০৪ Time View

ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান। তাকে তার ভক্তরা কিং খান বলেও সম্বোধন করেন। তিনি যে রূপেই দর্শকের সামনে হাজির হন না কেন- সেই রূপকেই সবাই লুফে নেন।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিবের কয়েকটি লুক রীতিমতো ভাইরাল হয়েছে। ব্যাপক প্রশংসিত হয়েছিল দেশজুড়ে। কেউ কেউ বলছেন, ঢাকাই সিনেমার ইতিহাসে এমন লুকে আর কোনো নায়ককে এর আগে দেখা যায়নি।

২৬ অক্টোবর বিকেল ৫টার দিকে শাকিব তার সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ছবি প্রকাশ করেন। এমন লুকে শাকিবকে কখনোই দেখা যায়নি।

শাকিব ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে বরাবরের মতো তার ভক্ত-অনুরাগীরা লুফে নেন। শাকিবের ছবিটি লাইক ও কমেন্ট শেয়ারে ভাসছে।

এদিকে শাকিব নতুন একটি সিনেমার কাজে এখন মুম্বাই অবস্থান করছেন। সেখানেই বসেই তিনি ছবিটি পোস্ট করেছেন।

জানা গেছে, শাকিব খান ‘দরদ’ সিনেমার কাজে অংশ নিতে ২৪ অক্টোবর সকালে মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। ২৭ অক্টোবর থেকে টানা শুটিং শুরু হচ্ছে ভারতে।

গত ১৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা ছিল শাকিব খানের। সিনেমাটির শুটিং শুরুর আগে মুম্বাইয়ে ফটোশুট, স্ক্রিপ্ট রিডিং সেশন, লুকসেট হওয়ার কথা ছিল; কিন্তু যথাসময়ে ভিসা হাতে না আসায় ঘোষিত সময়ে ভারতে যেতে পারেননি।

রোববার রাতে শাকিব খানসহ টিমের অন্যরা ভিসা পেয়েছেন। খবরটি নিশ্চিত করেন সিনেমার অন্যতম প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া ও পরিচালক অনন্য মামুন।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনায় আছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সিনেমাটি বাংলা, হিন্দি, তামিল, মালয়ালমসহ ছয় ভাষায় তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category