বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

নতুন লুকে ধরা দিলেন ওমর সানী

  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি। বর্তমানে তিনি ব্যবসায় মনোনিবেশ করলেও অভিনয়ও চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামের একটি সিনেমায়।ওমর সানি ‘অপারেশন জ্যাকপট’সিনেমায় যে চরিত্রে অভিনয় করছেন তার একটি স্থির চিত্র প্রকাশ করেছেন। এটি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের একটা বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে অপারেশন জ্যাকপট, আর এ ছবিতে তৎকালীন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার। তার চরিত্র নিয়ে হাজির হলাম অপারেশন জ্যাকপটে। ধন্যবাদ এই ছবির প্রযোজক এবং পরিচালককে।মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন জ্যাকপট’ নামের এক অভিযানে মোংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর, নারায়ণগঞ্জে, চাঁদপুরে এক সঙ্গে গেরিলা অপারেশন পরিচালিত হয়েছিল।

‘অপারেশন জ্যাকপট’ অভিযানে পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য সামগ্রী নিয়ে আসা ২৬টি জাহাজ বীর মুক্তিযোদ্ধারা ডুবিয়ে দিয়েছিলেন। এমন ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণ করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।‘অপারেশন জ্যাকপট’-এ তৎকালীন ভারতের প্রতাপশালী অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার। তার চরিত্রে নায়ক ওমর সানী অভিনয় করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category