রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

নতুন বছরে সালমানের বড় ধামাকা!

  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৭৬ Time View

বলিউড ভাইজান সালমান খান। নতুন বছরেই কলকাতার মাটিতে পা দেবেন ভাইজান। জানা গেছে, কলকাতায় পারফর্ম করবেন সাল্লু মিয়া। ‘দাবাং দ্য ট্যুর রিলোডেড…কলকাতা’ নিয়ে হাজির হচ্ছেন সালমান খান। তার সঙ্গেই কলকাতার মঞ্চ কাঁপাবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ, প্রভু দেবা, আয়ুশ শর্মা, গুরু রান্ধাওয়ারা।এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত মাসেই কলকাতায় এসে সোহেল খান ও সালমানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা সব খতিয়ে দেখেছেন। হোটেল থেকে অনুষ্ঠান ভেনু–নিরাপত্তার যাবতীয় ব্যবস্থাপনা স্বচক্ষে খতিয়ে দেখেছেন তারা।

১৯ জানুয়ারি কলকাতায় আসছেন সালমান। সব ঠিকঠাক থাকলে ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর রাতভর রিহার্সেল এবং ২০ তারিখ শহরবাসীর জন্য পারফর্ম করবেন ভাইজান ও তার সাঙ্গোপাঙ্গরা।চলতি বছর জুনে সালমান খান ও তার বাবা সেলিম খানকে একটি উড়ো হুমকি চিঠি পাঠানো হয়। প্রাণনাশের সেই হুমকির পর থেকে সালমানের নিরাপত্তা নিয়ে কোনো রকম কমতি রাখতে রাজি নয় মহারাষ্ট্র সরকার। কলকাতায় সেই তৃতীয় স্তরের নিরাপত্তা বলয়ের পাশাপাশি কলকাতা পুলিশের স্পেশ্যাল টিম থাকবে বলিউড সুপারস্টারের নিরাপত্তার দায়িত্বে।

নিজের ছবির প্রচারে ‘সিটি প্রোমশন’ করেন না সালমান খান। ১৩ বছরে একবারও বাংলার মাটিতে পা দেননি ‘দাবাং খান’। ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে কলকাতায় একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলার কথা ছিল সালমানের, মাঠে আসতেই সালমানকে ঘিরে ধরে জনতা। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তার কারণে হোটেলে ফিরে যেতে বাধ্য হন সালমান।

সুত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category