সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

নড়িয়ায় আ. লীগ সমর্থিত ২৫ যুবকের জামায়াতে যোগদান

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২২৬ Time View

শরীয়তপুর-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ডা. মাহমুদুল হোসেন বকাউলের হাতে ফুল দিয়ে নড়িয়া উপজেলার চামতা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ২৫ জন যুবক বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন।

শুক্রবার সকাল ১১টার দিকে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মুজিবুন্নেশা হক নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসার হলরুমে সখিপুর থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তাঁদের আনুষ্ঠানিকভাবে দলভুক্ত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত নেতাকর্মীও উপস্থিত ছিলেন এবং অনেকেই জামায়াতে যোগদানের ঘোষণা দেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মাহমুদুল হোসেন বকাউল। বিশেষ অতিথি ছিলেন জেলা আইন ও মানবাধিকার কমিটির সদস্য অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ এবং থানা শূরা সদস্য আজহারুল ইসলাম মাদবর। সভায় স্থানীয় ইউনিয়ন নেতৃবৃন্দ, সখিপুর থানা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য, নবাগত নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সখিপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. আলী হোসেন, আর সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি প্রফেসর মোহাম্মদ আলী।

নব যোগদানকারীদের উদ্দেশে অধ্যাপক ডা. মাহমুদুল হোসেন বকাউল বলেন, বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন, তবে বেশিরভাগই অতীত সরকার সমর্থিত আওয়ামী লীগ থেকে এসেছে। বিএনপিরও কিছু ভাই আছেন। গত ১০ মাসে নীরবে একটি পরিবর্তনের স্রোতধারা তৈরি হয়েছে। মানুষ পরিবর্তনের আশায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। যারা যোগ দিচ্ছেন, আমি তাদের পরিচয়ের চেয়ে তাদের চরিত্র ও আমলনামা দেখি। যদি কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধের রেকর্ড না থাকে তবে তাকে স্বাগত। আর অপরাধী হলে সে আমার দলের হোক বা অন্য দলের তার বিচার হওয়া উচিত।

অধ্যাপক বকাউল প্রশাসনের প্রতি অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে নিরপরাধদের হয়রানি না করার অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category