মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

নচিকেতার অসুস্থতার খবরে চটেছেন তার মেয়ে

  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৭ Time View

দিনকয়েক ধরেই শোনা যাচ্ছে গুরুতর অসুস্থ সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। অসুস্থতার কারণে একটা শো করার কথা থাকলেও তা বাতিল করেন শেষ পর্যন্ত। এর পরই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নচিকেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তার পরিবার।

বাবার শরীর কেমন তা নিয়ে মুখ খুললেন মেয়ে ধানসিঁড়ি। তিনি নিজেও একজন গায়িকা। নচিকেতার প্রসঙ্গে বলতে গিয়ে ধানসিঁড়ি বলেন, ‘বাবা সারভাইকাল স্পন্ডিলাইটিসে ভুগছেন। আর এ সমস্যাটা অনেক দিনের। শীতে যা আরও বেড়ে যায়। টানা শো-র পর বাবার একটু বিশ্রামের প্রয়োজন ছিল। তাই সেদিনটা অনুষ্ঠান করেননি। এই তো বুধবারই আবার গিয়েছেন হলদিয়ায়।’

সঙ্গে খানিকটা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা মোটেই কোনো গুরুতর শারীরিক সমস্যা নয়। একটা শো না করার কারণে মিথ্যা খবর রটানো হচ্ছে। খারাপ লাগে। আজকাল সোশ্যাল মিডিয়ার চক্করে এসব ভুয়া খবর বেশি রটে। বিগত কয়েক দিনে অনেকেই বাবার খোঁজ নিচ্ছেন। আমাদের পরিবার এসবে খুবই অস্বস্তিতে পড়েছে।’
এদিকে দিনকয়েক আগে নচিকেতার লেখা ‘যা ডিভোর্সটা হয়েই গেল’ নিয়ে এরকমই হইচই পড়ে গিয়েছিল। অনেকেই মনে করেছিলেন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হচ্ছে বুঝি! পরে গায়ক নিজেই সামনে আনেন তার নতুন গান ‘হ্যাপি ডিভোর্স’, যা ভাইরাল হয় সোশ্যালে। ২৭ জানুয়ারি মুক্তিও পেয়েছে নচিকেতার সেই গান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category