নাজিমুজ্জামান চৌধুরী, ঢাকাঃ উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নগরের উন্নয়নের জন্যে গাছ কাটা যাবে না। আমরা (উত্তর সিটি করপোরেশন) দুই লাখ গাছ লাগাব, এজন্য বনবিভাগকে সম্পৃক্ত করেছি। এ পদক্ষেপের মাধ্যমে বায়ুদূষণ কমবে, তাপদাহ কমবে, ঢাকা মহানগরীতে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে বলে জানান তিনি।