মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

নওগাঁয় ট্রাক্টরের চাপায় ইউপি চেয়ারম্যান নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬২ Time View

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত ট্রলির (ট্র্যাক্টর) চাপায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নজিপুর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে উপজেলার রঘুনাথপুর গ্রামে টিকিট কেটে মাছ শিকার করতে যাচ্ছিলেন হাবিবুর রহমান। পথে নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় বিপরীত দিক আসা একটি পাওয়ার টিলার চালিত ট্রলির (ট্র্যাক্টর) চাপায় ঘটনাস্থলেই মারা যায়।

পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category