রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ধর্ষণ মামলায় ডোনাল্ড ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার জরিমানা

  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

ধর্ষণ একটি মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে  ৮ কোটি ৩৩ লাখ ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। ট্রাম্প আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ।

স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটান ফেডারেল আদালত এই মামলার রায় ঘোষণা করেন। সাত জন পুরুষ বিচারক ও দু’জন নারী বিচারকের সমন্বয়ে গঠিত আদালত বেঞ্চ রায় ঘোষণার সময় বলেন, জরিমানার এই অর্থ মামলার বাদি মার্কিন লেখক ও সাংবাদিক ই. জেন ক্যারলকে (৮০) ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে।

আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যারলকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে। সুনাম ক্ষুন্ন হওয়ায় ক্যারল ১১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন। মানসিক ক্ষতিসাধনের জন্য ক্যারলকে বাকি ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার দিতে হবে।

তবে ডোনাল্ড ট্রাম্প আদালতের দেওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়ছেন। তিনি এই মামলাকে উইচহান্ট এবং হাস্যকর হিসেবে উল্লেখ করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সাংবাদিক ও কলাম লেখক ক্যারল গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন। সেইসঙ্গে তিনি ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলা করেন। ক্যারলের অভিযোগ, ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ১৯৯৬ সালে  ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। সেই সময় তিনি একজন বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন।

পূর্বপরিচিত ট্রাম্প তাকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেন ক্যারল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category