সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২২৫ Time View

কাতার ইকনোমিক ফোরামের শীর্ষ বৈঠকে যোগ দিতে তিনদিনের সফরে দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২২ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি।সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরআগে, বিকেলে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে কাতারের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।  

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বাসস জানায়, শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেল ৩টা ১৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
 
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক এ ফোরামের শীর্ষ বৈঠকে অংশ নেবে।
  
সফরে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া দেশটির জ্বালানি এবং বিনিয়োগ বিষয়ক মন্ত্রীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। 
 
গেল তিন মাসে কাতারে প্রধানমন্ত্রীর দ্বিতীয়বারের এই সফরে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের ওপর বিশেষ বক্তৃতা দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে ২৫ মে দেশে ফেরার কথা রয়েছে সরকার প্রধানের।
 
 এর আগে, গত মার্চে এলডিসি-৫ সম্মেলনে যোগ দেয়ার জন্য কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব, সেনা, বিমান ও ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান, মহা পুলিশ পরিদর্শক এবং কূটনৈতিক কোরের ডিনরা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
 
 
ব্লুমবার্গের সহায়তায় আগামী ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক এ ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন।
 
ইকোনমিক ফোরামটির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মধ্যদিয়ে বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া সমাধানের পথ খুঁজে বের করার কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category