সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে: সেনাপ্রধান

  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৯ Time View

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে দেশের উন্নয়নে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার সকালে নাটোরে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে তিনি কোরের বিভিন্ন অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতি, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, দেশ ও জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান গৌরবের, যা আমাদের অনুপ্রেরণা জোগায়।

এ সময় তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোর অব ইঞ্জিনিয়ার্সের নিষ্ঠা ও সাফল্যেরও উচ্চ প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, বিআইআইএসএসের মহাপরিচালক, চিফ কনসালটেন্ট জেনারেল, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category