মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল

  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩০৬ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, দেশে একটি ভয়াবহ রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার আমাদের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে। এ আওয়ামীলীগ সবসময় মিথ্যা কথা বলে, প্রতারনা ও ভন্ডামির রাজনীতি করে এ দেশের মানুষকে ভূল পথে পরিচালিত করছে।

সোমবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক এসএম ওবায়দুর রহমান।

মির্জা ফকরুল বলেন, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করছে। তারা সংসদকে ধ্বংস করে দিয়েছে। সেখানে কোন জবাবদিহিতা নাই, বির্তক হয়না, দেশ সম্পর্কে কোন আলোচনা হয়না। তারা চুরি ও সন্ত্রাস করতে ভালো জানে। আবারো নতুন করে নির্বাচনের পাঁয়তারা শুরু করেছে তারা। দেশের স্বার্থে এ নির্বাচনকে আমাদের অবশ্যই প্রতিহত করতে হবে।

তিনি বলেন, এই নাভিশ্বাস পরিস্থিতি থেকে উত্তরণে দেশ ও জনবিরোধী হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেশকে রক্ষায় ঝাঁপিয়ে পড়তে হবে। এইজন্যই প্রকৃত দেশপ্রেমিক দল হিসেবে বিএনপি ১০ দফাকর্মসূচী দিয়েছে। যার অন্যতম দাবী হলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

বিএনপি‍‍`র ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আওয়ামীলীগের অধীনে আর কোন নির্বাচনে জনগণ যাবেনা। দেশরক্ষা, জনগণের অধিকার সংরক্ষণ ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নেতৃত্বে বাকশালী শাসনের অবসান ঘটাতে হবে। নয়তো দেশ ও জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। এজন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে প্রস্তুুত  থাকার আহ্বান জানান তিনি।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি‍‍`র রংপুর বিভাগীয় সাংগঠিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর হোসেন, সাবেক বিরোধী দলীয় হুইপ (জাপা) আলহাজ্ব শওকত চৌধুর, উপজেলা বিএনপি সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কার্জন, পৌর বিএনপির সভাপতি হাজী রশিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম জনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category