মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৯২ Time View

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য কমেছে। তাই স্বর্ণ ও রুপার দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য হবে ৮ হাজার ৪৯০ টাকা। অর্থাৎ প্রতি ভরি (১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৯৯ হাজার ২৭ টাকা। আগে ছিল ১ লাখ ৭৭৬ টাকা। অর্থাৎ, ভরিতে স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৭৪৯ টাকা।

এছাড়া ২১ ক্যারটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ১১০ টাকা, ১৮ ক্যারটের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৯০ টাকা।২২ ক্যারটের প্রতি গ্রাম রুপার নতুন দাম ১৪৭ টাকা, ২১ ক্যারটের ১৪০ টাকা এবং ১৮ ক্যারটের ১২০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category