মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Title :
এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ার কারণ জানাল বিইআরসি ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদেরও সুযোগ শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী এসআইয়ের সহায়তায় প্রাইভেটকারে পালিয়েছেন শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’ ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হলো পূর্ণাঙ্গ জরুরি অগ্নিনির্বাপণ মহড়া শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, মোদি কি ঢাকায় আসতেন: হুমায়ুন কবির আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-সার আমদানি করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী ভারতের সাথে চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

‘দেশের জনসংখ্যা বেড়ে ১৬ কোটি ৯৭ লাখ ৪৭৭ জন’

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৯ Time View

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) জানিয়েছে, বাংলাদেশের জনসংখ্যা বেড়ে ১৬ কোটি ৯৭ লাখ ৪৭৭ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক প্রতিবেদন যাচাই-বাছাই শেষে বিআইডিএস চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে।

গত বছরের ২৭ জুলাই বিবিএসের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। কিন্তু চূড়ান্ত ফলাফলে তা ৪৫ লাখ ৪১ হাজার ৮৬১ জন বেড়েছে। অর্থাৎ ২ দশমিক ৭৫ শতাংশ যোগ হয়েছে।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, কোনো দেশে জনশুমারির তৃতীয় পক্ষের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর ৫ শতাংশ পর্যন্ত আন্ডার কাউন্ট গ্রহণযোগ্য। তাই বিবিএসের জনশুমারি সঠিক বলে ধরা যায়।

সেমিনারে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন। এতে অংশগ্রহণ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার, পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category