মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হবে মধু

  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৯৭ Time View

মাদারীপুরে ভ্রাম্যমাণ মধুচাষ করে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা। কর্মসংস্থান সৃষ্টিতে এ পেশায় ঝুঁকছেন নতুন উদ্যোক্তারাও। এতে মৌমাছির পরাগায়ন হওয়ায় একদিকে যেমন বেড়েছে সরিষা, ধনিয়া ও কালিজিরা ফসলের উৎপাদন, অন্যদিকে খাঁটি মধু হাতে পাওয়ায় খুশি ক্রেতারা।

মাদারীপুর সদর উপজেলার গগনপুর গ্রাম। এ গ্রামে ভ্রাম্যমাণ মধুচাষে এগিয়ে আসছেন বেকার যুবকরা। এতে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। পাশাপাশি তৈরি হচ্ছে বিদেশে রফতানির সুযোগও।

৩০ বছর ধরে সরিষা, ধনিয়া, কালিজিরা ক্ষেতের পাশে ভ্রাম্যমাণ মধুচাষ করছেন এ গ্রামের আনোয়ার সরদার। রয়েছে ৪টি খামার ও ২০০টি মৌমাছির বক্স। এখান থেকে মধু সংগ্রহ করে তিনি মধুকোষ নামের গাড়িতে ঘুরে বিক্রি করেন দেশের বিভিন্ন স্থানে। যা থেকে বছরে আয় করেন ২৫ থেকে ৩০ লাখ টাকা।

মধু চাষে বিনিয়োগ বাড়াতে তিনি বলেন, সরকার সহজ শর্তে ঋণ দিলে চাষিরা উপকৃত হবে। এতে দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রফতানি করা সম্ভব হবে।

এদিকে স্বল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় আনোয়ার সরদারের মতো অনেকেই এগিয়ে এসেছেন এই পেশায়। এতে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি মৌমাছির পরাগায়নে বেড়েছে সরিষা, ধনিয়া ও কালিজিরার ফলন; উৎপাদন হচ্ছে খাঁটি মধু। আর ভালো মানের মধু পাওয়ায় খুশি ক্রেতারা।

এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, ভ্রাম্যমাণ মৌচাষিদের সবধরনের সহযোগিতা করা হবে। এরইমধ্যে মধুকোষ নামে একটি গাড়িতে ঘুরে ঘুরে মধু সংগ্রহ ও বিক্রি করার অনুমতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নেয়া হয়েছে।

এছাড়া মৌচাষিদের সহযোগিতায় জেলা প্রশাসন সবসময় প্রস্তুত আছে বলেও জানান তিনি। এমনকি খাঁটি মধু পাওয়ার লক্ষ্যে মৌচাষিদের সহজ শর্তে ঋণও দেয়ারও আশ্বাস দেন রহিমা খাতুন।
আর সংশ্লিষ্টদের দাবি, সরকারের পৃষ্টপোষকতা ও সহজ শর্তে ঋণ পাওয়া গেলে এ পেশায় আরও বেশি উদ্যোক্তা তৈরি হবে।

ক্ষেতের পাশে স্থাপন করা ১০০ থেকে ১৫০টি বক্সে মাত্র ৬ মাসেই উৎপাদন হয় প্রায় ২০০ মন মধু। যা থেকে এক একজন মৌচাষি খরচ বাদ দিয়ে লাভ করেন ৮ থেকে ১০ লাখ টাকা। জেলায় ১০টি খামার ও ২৫০ টিরও বেশি ভ্রাম্যমাণ মৌচাষি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category