শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

দেশের এক ইঞ্চি মাটিতে কোন ফ্যাসিস্টকে ঠাঁই দেওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ

  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়েছে, আওয়ামী লীগের দোসররা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাই দেশের এক ইঞ্চির মাটিতে কোন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঠাঁই দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

বলেছেন, আওয়ামী লীগের সাথে কোন দল যদি আঁতাত করতে চায়, তাদেরকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। তাই সকলকে দালালি পরিহার করে দেশের জন্য কাজ করতে হবে।

শনিবার বিকাল সাড়ে ৪টায় লাকসাম পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের বীর সেনানীগণ লাকসাম-মনোহরগঞ্জে আগমন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসান আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিচার এবং গত ১৫ বছরের গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না। যে উদ্দেশ্যে জুলাই অভুথ্যান হয়েছে, আমরা যেন সে লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দুরে সরে না যাই। আগামী দিনে কোন সরকার যেন ফ্যাসিস্ট ও তাদের দোসর হিসাবে প্রতিষ্ঠিত হতে না পারে। ছাত্র সমাজকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন- কুমিল্লার ছেলেরা মার খেয়ে বসে থাকতে জানে না। আন্দোলনের সময় কুমিল্লার ছাত্রদের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিল। তাই কুমিল্লাবাসী প্রত্যাশা কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সমন্বয়ক সাকিব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম, সিনথিয়া জাহান আয়েশা, রিফাত রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদী হাসান, সিনথিয়া, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সেলিম মাহমুদ, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বেলালুর রহমান মজুমদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category