বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

দেশকে ধ্বংসের চক্রান্ত করলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব: শায়েখে চরমোনাই

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ভারতকে উদ্দেশ করে বলেছেন, এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করলে কেউ বিচ্ছিন্ন থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ, এ জাতি ঐক্যবদ্ধ। ফলে আমরা যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করব ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশের আয়োজনে গার্মেন্টেস শ্রমিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশের দিকে চোখ তুলবেন না, আঙুল উঠাবেন না, জোরে কথা বলবেন না। যদি আঙুল তুলতে চান, তাহলে সেই আঙুল রাখব না, যদি চোখ তোলেন তাহলে সেই চোখ রাখব না। যদি উচ্চকণ্ঠে কথা বলেন, তাহলে বাংলাদেশের জনগণ সেই কণ্ঠ চেপে ধরবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলে, বস্ত্র না থাকলেও কারও গোলামি করবে না। আমরা স্বাধীন। এই স্বাধীনতার জন্য বারবার আন্দোলন করেছি, বারবার রক্ত দিয়েছি, বারবার জীবন দিয়েছি।

শায়েখে চরমোনাই বলেন, ভারত আসলে আমাদের বন্ধু নয়। মমতা ব্যানার্জি যে বক্তব্য দিয়েছেন তা বন্ধু দেশের বক্তব্য হতে পারে না, এটি শত্রুর বক্তব্য। ভারত সরকারকে বলব- আপনারা কী ভেবেছেন? আমরা কী আপনাদের ভয় পাই? বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায়নি, পশ্চিম পাকিস্তানের কামান, ট্যাংককে ভয় পায়নি। আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাবে? আমরা কখনো ভয় পাইনি, পাবও না।

গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন- ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি মোস্তফা কামাল, মহানগর দক্ষিণের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category