বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ থেকে মুক্ত নেইমার

  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৩১ Time View

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগদানের সময় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও তার সঙ্গে বাকিদের বিরুদ্ধে আনা কর ফাঁকি, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ প্রত্যাহার করেছে স্পেনের আদালত।মামলার অন্য আসামিদের মধ্যে ছিলেন নেইমারের বাবা-মা, দুই ক্লাব, বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তামেউ এবং সান্দ্রো রোসেল এবং সান্তোসের সাবেক প্রেসিডেন্ট ওডিলিও রদ্রিগেস।

অভিযোগ ছিল, বার্সেলোনা নেইমারের সঙ্গে চুক্তির অঙ্ক কম দেখিয়েছে এবং কর ফাঁকি দিয়েছে। ওই অভিযোগ প্রমাণ হওয়া সাপেক্ষে নেইমার, তার বাবা ও বার্সার তৎকালীন প্রেসিডেন্টের দুই বছরের কারাদণ্ড চাওয়া হয়। সঙ্গে ১০ মিলিয়ন ইউরো জরিমানা দাবি করা হয়। ব্রাজিলিয়ান ফুটবলার সান্তোসে থাকাকালীন ডিআইএস ৪০ শতাংশ শেয়ারের মালিক ছিল।

নেইমার পরিবারের ঘনিষ্ঠ সূত্র একটি গণমাধ্যমকে জানিয়েছে, তাদের আইনি প্রতিনিধি বেকার ম্যাকেঞ্জি আইনি প্রক্রিয়ার অপব্যবহারের জন্য প্রাইভেট প্রসিকিউশনের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category