শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

দুর্দান্ত জয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের

  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

দুর্দান্ত জয়ে ইমার্জিং টিম এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ৮ উইকেটে হংকংয়ের ১৫০ রানের জবাবে ১০ বল আর ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

শুক্রবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নামা হংকংকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। দলীয় ৯ রানে দুই ওপেনারকে ফেরান রিপন মন্ডল। জিসান আলি (১২ বলে ৪) ও আনশি রাতকে (৪ বলে ২) উইকেটরক্ষক আকবর আলীর ক্যাচ বানান ডানহাতি পেসার।

এরপর তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি করেন অধিনায়ক নিজাকত খান ও বাবর হায়াত। মাহফুজুর রহমান রাব্বির বলে বোল্ড হওয়ার আগে নিজাকত করেন ২০ বলে ২৫ রান।

৬১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাবর। ২ চারের সঙ্গে হাঁকান ৭টি ছক্কা। নিচের দিকে আর কেউ দুই অংক স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশের ‘এ’ দলের হয়ে রান খরচায় আগের সব রেকর্ড ভেঙে দেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। ৪ ওভার বল করে ৪৪ রান দেন তিনি। এর আগে ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান দিয়েছিলেন আরেক বাঁহাতি শরিফুল ইসলাম।

ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ২৪ বলে ৪৫ রান করেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। ২২ বলে ২৯ রান করেন তাওহিদ হৃদয়। ২৬ বলে ২৮ রানের ইনিংস খেলেন ওপেনার পারভেজ হোসেন ইমন।১৫ বলে ১৯ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন শামীম হোসেন ও মাহফুজুর রহমান রাব্বি (৮ বলে ৮)।২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রিপন মন্ডল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category