শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

দিল্লির শাসকগোষ্ঠী এক রক্তপিপাসু লেডি ফেরাউনকে সমর্থন দিচ্ছে: রুহুল কবির রিজভী

  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আমরা রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়।”

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছি, এটাকে আমরা কখনোই বিক্রি করব না। পিন্ডির শাসন থেকে ছিনিয়ে আনা এই স্বাধীনতা দিল্লির কাছে সমর্পণ করার মতো রক্ত আমাদের নেই।”

রুহুল কবির রিজভী ভারতের শাসকগোষ্ঠীর সমালোচনা করে বলেন, “দিল্লির সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী আজ এক ভয়ঙ্কর রক্তপিপাসু লেডি ফেরাউনকে সমর্থন দিয়েছে। অথচ এই শাসকগোষ্ঠী গোটা বিশ্বে গণতন্ত্রকামী দেশগুলোর নিকট নিন্দিত। ভারত যদিও গণতান্ত্রিক দেশ, তাদের শাসকরা বাংলাদেশের মানুষের আত্মশক্তি ও বীরত্বকে কখনোই বুঝতে পারেনি।”

বুধবার সকাল ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ শুরু হয়। কর্মসূচি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সমাবেশের মাধ্যমে দিনব্যাপী লংমার্চ শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category