সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬৭ Time View

২৮ অক্টোবর আওয়ামী হায়েনাদের লগি-বৈঠার তান্ডব ও ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে দিনাজপুর শহর ও সদর উপজেলার জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর শহরের মডার্ণ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দিনাজপুর সদর আসনে জামায়াত মনোনিত প্রার্থী এ্যাড. মাইনুল আলম, শহর জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাড. তোজাম্মেল হক বকুল, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ।

সমাবেশ শেষে মডার্ণ মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুনরায় মডার্ণ মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, “ইসলামী আন্দোলনের রক্ত কোন বৃথা যায়নি। আগামীতে যারা স্বৈরাচারি হওয়ার চেষ্টা করবে, তারা আগের স্বৈরাচার যে পথে গেছে, তারাও সে পথেই যাবে।” সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তান্ডব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category