রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

দারিদ্র্যের মধ্যে আরব অঞ্চলের ১৩ কোটি মানুষ: জাতিসংঘ জরিপ

  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৭৮ Time View

লিবিয়া ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ—জিসিসিভুক্ত দেশগুলো ছাড়া আরব বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যের মধ্যে রয়েছে। জাতিসংঘের ইকোনমিক এন্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া—ইএসসিডব্লিউএর জরিপে এ তথ্য উঠে এসেছে।

‘সার্ভে অব ইকোনমিক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্টস ইন দ্য আরব রিজন’ শিরোনামে এ জরিপে জাতীয় দারিদ্র্যসীমার বিপরীতে দারিদ্র্যের পরিমাপ করা হয়েছে। এতে দেখা গেছে, এ অঞ্চলে ১৩ কোটি লোক দারিদ্র্যের মধ্যে রয়েছে।

জরিপে বলা হয়েছে, আগামী দু বছরে এ সংখ্যা বাড়তে পারে। ২০২৪ সাল নাগাদ ৩৬ শতাংশ লোক দারিদ্র্য প্রভাবিত হতে পারে। এছাড়া বিশ্বে ২০২২ সালে বেকারত্বের সবচেয়ে বেশি হার ১২ শতাংশ রেজিস্টার্ড হয়েছে আরব অঞ্চলে। নতুন বছরে তা সামান্য কমে ১১.৭ শতাংশ হতে পারে।

তবে জরিপের প্রধান লেখক আহমেদ মৌম্মি বলেছেন, জিসিসিসহ তেল রপ্তানিকারক অন্যান্য দেশগুলো জ্বালানির উচ্চমূল্যের অব্যাহত সুবিধা পাবে। যদিও তেল আমদানিকারক দেশগুলোতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

মৌম্মি বলেন, ‘তেল রপ্তানিকারক আরব দেশগুলোর উচিত তাদের অর্থনীতিকে জ্বালানি খাত থেকে সরিয়ে নিয়ে এমন কোনো প্রকল্পে বিনিয়োগ করা যাতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন হয়।’

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category