সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

দাম কমলো সোনার

  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৭ Time View

দেশের ইতিহাসে সর্বোচ্চ ওঠার পর এবার কমলো সোনার দাম। ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯২ হাজার ২৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম রোববার (৫ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজস্বী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুসারে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম হবে ৯২ হাজার ২৬২ টাকা। ২১ ক্যারেটের ভরি ৮৮ হাজার ৬৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৭৫ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৬২ হাজার ৮৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৪ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চে ওঠে যায় সোনার দাম। সে সময় ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে দাঁড়ায় ৯৩ হাজার ৪২৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের দাম হয় ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৬ হাজার ৪৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম হয় ৬৩ হাজার ৬৮৫ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category