সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

দাবি আদায়ে হামাসের নতুন ‘শর্ত’

  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

বন্দি মুক্তির দাবি পূরণ না করলে ইসরাইলি বন্দিদের মুক্তি দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ‍ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে হামাসের এই হুঁশিয়ারির পরও সোমবার (১১ ডিসেম্বর) দক্ষিণ গাজায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রোববার (১০ ডিসেম্বর) ইসরাইল সেনাবাহিনী গাজার খান ইউনিস শহর এবং দক্ষিণ গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে। এর প্রতিবাদে হামাস ইসরাইল সেনাবাহিনীকে হুমকি দেয়, ‘এমন হামলা চলতে থাকলে ইসরাইলিদের সঙ্গে কোনো আলোচনায় বসা হবে না। অবরুদ্ধ গাজায় যেসব ইসরাইলি বন্দি আছে, তাদের জীবিত ফেরত দেয়া হবে না।’

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ‘যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস শতাধিক বন্দিকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতি শেষ হয়ে গেলেও গাজায় হামাসের হাতে এখনো ১৩৭ জন ইসরাইলি বন্দি আছেন। অন্যদিকে ইসরাইলি কারাগারে এখনো বন্দি আছেন সাত হাজার ফিলিস্তিনি।’

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় ১২০০ জন নিহত হন। আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি ইসরাইলি। ওই দিনই দেশটির ২৪০ জন বাসিন্দাকে বন্দি করে নিয়ে যায় হামাস।
 
সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনবরত হামলা চালাচ্ছে ইসরাইল। নৃশংস এই হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল এবং শরণার্থী শিবিরও। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category