সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

দাঁড়িপাল্লা বাতিল হয়ে গেছে: তারেক রহমান

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২০৫ Time View

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আম জনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান সম্প্রতি জানিয়েছেন, দাড়িপাল্লা ব্যবস্থার ব্যবহার বন্ধ হওয়ার প্রধান কারণ হলো প্রতারণার সুযোগ।

তিনি মন্তব্য করেন, দাড়িপাল্লা ব্যবহারে এমন সুযোগ থাকে যা দিয়ে প্রতারণা, চুরি বা জালিয়াতি করা যায়। তাই এখন এটি আর ব্যবহার হয় না।

তারেক রহমান একটি ভিডিওবার্তায় বলেন, ধরে নিন আপনি কোনো মাংসের দোকানে গেছেন। সেখানে যদি মাপের জন্য দাড়িপাল্লা ব্যবহার করা হয়, তবে আপনি সেখানে মাংস কিনতে চাইবেন না। একইভাবে, সবজির দোকানে এই পদ্ধতি ব্যবহৃত হলে সেখান থেকেও কেনাকাটা করা যায় না। কারণ এতে সহজেই প্রতারণার সুযোগ তৈরি হয়।

তিনি আরও বলেন, কিছু মানুষ মনে করেন আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন, জামায়াত ক্ষমতায় আসবে।

তবে বাস্তবে জনগণ এমন ধারণা মেনে নেয়নি। পাশাপাশি প্রশাসন ও পুলিশও কেবল তাদের কথায় চলতে পারেন না। তারেক বলেন, এই ধরনের আচরণ ‘অতিমাত্রা আত্মবিশ্বাসপূর্ণ এবং অযৌক্তিক’।

তিনি উল্লেখ করেন, এমন পরিস্থিতিতে মামলা দেওয়া বা নেওয়ার কথাও কিছু মানুষ উত্থাপন করছেন, যা সঠিক নয়। দাড়িপাল্লার ব্যবহার বন্ধ হওয়া পুরোপুরি জনগণ ও প্রশাসনের স্বার্থেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category