বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

দর্শকের সঙ্গে প্রতারণা করতে পারব না: ইয়ামি

  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৯ Time View

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। অভিনয়ের ক্যারিয়ারে অনেকটা বেছে বেছেই কাজ করেন তিনি। চরিত্রের ক্ষেত্রেও বেশ সচেতন এই অভিনেত্রী। বর্তমানে তার আসন্ন সিনেমা ‘লস্ট’র প্রচারণার কাজে কলকাতায় গিয়েছেন ইয়ামি।

সম্প্রতি সেখানে এক সাক্ষাৎকারে চরিত্রের নানা বিষয় নিয়ে কথা বলেন ‘সানাম রে’ খ্যাত এই অভিনেত্রী।

ইয়ামি বলেন, আমি অনেক আগেই একটা জিনিস বুঝতে পেরেছিলাম, যে এমন চরিত্রে কাজ করতে হবে যেখানে অভিনয়ের পাশাপাশি দর্শক হিসেবেও পরে পর্দায় নিজেকে উপভোগ করতে পারি। একই রকমের অনেক কাজই এসেছে আমার কাছে।

কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের সঙ্গে প্রতারণা করতে পারব না আমি। তাই চরিত্রের ক্ষেত্রে একটু ভিন্ন ধাঁচের কাজই করছি।

চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রে স্বামীর সঙ্গে (পরিচালক আদিত্য ধর) আলোচনা করেন কি না জানতে চাইলে জবাবে বলেন, চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত আমার নিজস্ব। সেটা ও জানে। তবে ওর সঙ্গে কথা বলার পর একটা নতুন আঙ্গিক খুঁজে পাই আমি। যেটা আমাকে সিদ্ধান্ত নিতে অনেক হেল্প করে।

অভিনেত্রী আরও বলেন, আমরা একে অপরকে খুব ভালো চিনি। তাই আমার কোন চিত্রনাট্য ভালো লাগছে না বা কোনটা পড়ে আমি পছন্দ করছি, সেটা ও আমাকে দেখলেই বুঝে যায়। আর নিজেদের মধ্যে এই আলোচনাকে আমার কাছে বেশ ভালো লাগে এবং আনন্দায়ক বিষয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category