সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুমকি কিমের

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার ভূখণ্ডের শূন্য দশমিক শূন্য শূন্য এক মিলিমিটার ভূমিও লঙ্ঘিত হলে পদক্ষেপ নেওয়া হবে।তাছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে সহযোগিতা ও পুনঃএকত্রীকরণ সংস্থাগুলোকে বাতিল করেছেন কিম জং উন।উত্তর কোরিয়ার নেতা আরও বলেছেন, পিয়ংইয়ং দুই দেশের ডি ফ্যাক্টো সামুদ্রিক সীমানা স্বীকৃতি দেবে না। তাছাড়া সিউল দখলের বিষয়ে সাংবিধানিক পরিবর্তনের ওপরও জোর দিয়েছেন তিনি।

দক্ষিণ কোরিয়াকে প্রধান শত্রু হিসেবে গণ্য করতে সংবিধান পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, যুদ্ধ বাধলে সেটি এড়াতে ইচ্ছুক নয় তার দেশ। দক্ষিণ কোরিয়ার সঙ্গে একত্রীকরণ আর হওয়া সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেছেন।

উত্তর কোরিয়ার পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির ভাষণে কিম এসব কথা বলেন। দক্ষিণ কোরিয়া শোষণের মাধ্যমে একত্রীকরণ ও শাসনব্যবস্থার পতন ঘটাতে চাইছে বলে তিনি অভিযোগ করেন।

কিম বলেন, দক্ষিণ কোরিয়াকে প্রধান শত্রু হিসেবে উত্তর কোরিয়দের কাছে পরিচিত করে তুলতে ও দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার ভূখন্ডকে আলাদা করে নির্ধারণ করার জন্য সংবিধান সংশোধন করা উচিত।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category