মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

থানচিতে অগ্নিকাণ্ডে ৫৩ দোকান পুড়ে ছাই

  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩০০ Time View

বান্দরবানের থানচিতে বলিবাজার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অনুমানিক ৫৩টি দোকানসহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২২ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৫টা দিকে বলিবাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৩০ কোটি টাকা  ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ব্যবসায়ীরা জানান, বলি বাজারে নীলগিরি চা দোকানদার জামাল দোকান থেকে আগুনের সূত্রপাত।  বলিবাজার জামের মসজিদে ইমাম মুকিতুল্লাহ বলেন, আমি নামাজ পড়ে বের হয়ে দেখি জামাল দোকানে আগুন। তাৎক্ষণিক ডাকা বাকি করে আগুন নিভাতে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়ে উঠেনি। মুহূর্তের মধ্যেই আগুন পাশাপাশি দোকানে আগুন ছড়িয়ে পড়ে যায়।

আগুন সূত্রপাতের অনুমানিক ১ঘন্টা পর  থানচি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়েছে বলে জানান, স্থানীয়  ব্যবসায়ীরা।
বলিবাজার পরিচালনা কমিটি সভাপতি অংসিংম্যা মারমা বলেন, বাজারে দোকানদার ৪৭টি দোকান সহ ৫৩টি দোকান আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে, অনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০কোটি টাকা।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারে পশ্চিম দিকে দু,তলা বিল্ডিং ও পূর্বে একতলা বিল্ডিং থাকায় বাকি দোকানগুলো অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হাত থেকে বেঁচে যায় বলে ফায়ার সার্ভিস সূত্রের জানা যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, বলিবাজার আগুনের খবর পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। ক্ষতিগ্রস্থদের সহযোগিতার জন্য থানচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category