বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

থাইল্যান্ডে নৌবাহিনীর জাহাজডুবি, নিখোঁজ ৩১

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ Time View

থাইল্যান্ডের উপসাগরে নৌ-বাহিনীর একটি জাহাজ ডুবে গেছে। ঘটনাস্থল থেকে সোমবার (১৯ ডিসেম্বর) হেলিকপ্টারের মাধ্যমে ৭৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৩১ জন নিখোঁজ রয়েছে।

এপি জানিয়েছে, রোববার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ঝড়ো বাতাসে ‘এইচটিএমএস সুখোথাই’ রণতরীর বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। একপর্যায়ে সেটি ডুবে যায়।

জাহাজ ডুবির খবর পেয়ে তৎক্ষণাৎ থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠায়। মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

বিবিসি জানিয়েছে, জাহাড ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সাগরে টহল দেয়ার সময় জাহাজটি ঝড়ের কবলে পড়েছে।

জাহাজটি ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের কারণে জাহাজে পানি ঢুকে যায়। পুরো জাহাজ দ্রুত প্লাবিত হওয়ায় ‍‍`পাওয়ার রুমে‍‍` শর্ট সার্কিট হয়। একপর্যায়ে জাহাজটি ডুবে যায়।

থাই নৌ বাহিনী জানিয়েছে, জাহাজটিতে ১০৬ জন ছিল।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category