বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

তৃতীয় ওয়ানডেতে কাল মাঠে নামবে দু দল

  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৭৩ Time View

ভারত-পাকিস্তানকে টপকে তিনে বাংলাদেশ; আজ বড় ব্যবধানে জিতলেই দুইয়ে আসার সুযোগ 

প্রথম ম্যাচ বেস্তে গেছে বৃষ্টির কারণে। যদিও প্রথম ইনিংসে ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডও ব্যাটিং করেছে ১৬.৩ ওভার। তারপরই শুরু হয় বৃষ্টি। পরে আর খেলা গড়ায়নি মাঠে। দ্বিতীয় ম্যাচেও ছিল বৃষ্টির হানা। বৃষ্টির কারণেই টস দিতে দেরি হয়। পরে খেলা মাঠে গড়ালেও ওভার কমিয়ে আনা হয়। ৫ ওভার কমিয়ে ৪৫ ওভারে হয় ম্যাচ। সেই ম্যাচ তিন উইকেটে জিতে নেয় বাংলাদেশ। এই জয়ে আইসিসি থেকে সুখবর পেয়েছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানকে টপকে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে বাংলাদেশ।

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের মধ্য দিয়ে ইতি ঘটবে ওয়ানডে সুপার লিগের চলতি মৌসুমের। তার আগেই শান্তর অনবদ্য সেঞ্চুরি, তৌহিদ হৃদয়ের হাফসেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের দারুণ ফিনিশিংয়ে টাইগাররা স্মরণীয় জয় পেয়েছে। আগামাীকাল চেমসফোর্ডে সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে দুইয়ে চলে আসার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। তবে কালও রয়েছে বৃষ্টির শঙ্কা। আইসিসি প্রকাশিত পয়েন্ট টেবিল থেকে জানা যায়, ২৩ ম্যাচে ১৪৫ পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান তিনে। শীর্ষে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১৭৫ এবং ১৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইংল্যান্ড। তবে বাংলাদেশের চেয়ে উভয় দলই এক ম্যাচ বেশি খেলেছে। টাইগারদের পরের স্থানে যথাক্রমে ভারত ও পাকিস্তান। এ দুদলের যথাক্রমে ১৩৯ এবং ১৩০ পয়েন্ট। দুদলই সমান ২১টি করে ম্যাচ খেলেছে। স্বাগতিক দেশ হিসাবে ভারতসহ মূলপর্বে জায়গা করে নেওয়া বাকি সাত দল হচ্ছে- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল জায়গা নেবে বাছাইপর্ব পেরিয়ে। আগামী জুন-জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে হবে বাছাইপর্ব। সেখানে সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া বাকি পাঁচ দলের (ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস) সঙ্গে লড়বে প্রাক-বাছাই পেরিয়ে আসা আরও পাঁচটি দল। তারা হলো নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

এদিকে তবে প্রবাসী দর্শকদের কাছে ব্যাপার ভিন্ন। কালেভদ্রে নিজের অবস্থান করা শহর বা দেশে জাতীয় ক্রিকেট দলের দেখা মেলে। সেই সুযোগ তারা হাতছাড়া করবেনই বা কেন। ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজও প্রবাসী দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে যথেষ্ট। প্রথম দুই ওয়ানডেতে কয়েক হাজার দর্শকের উপস্থিতিই তার প্রমাণ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচের সব টিকিটই বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে মাঠ কর্তৃপক্ষ।

বাংলাদেশ-আয়ারল্যান্ড যে মাঠে খেলছে, চেমসফোর্ডের সেই কাউন্টি গ্রাউন্ড ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব এসেক্সের হোম ভেন্যু। গতকাল ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় শুরু হতে যাওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাচের দিন স্টেডিয়ামের গেটে টিকিট কেনার সুযোগ নেই। চেমসফোর্ড কাউন্টি গ্রাউন্ডের গ্যালারিতে মোট দর্শক ধারণক্ষমতা ৬ হাজার ৫০০। ১৯৮৩ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা মাঠটিতে এখন পর্যন্ত ৬টি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশই খেলেছে তিনটি। এই সিরিজের প্রথম ২ ম্যাচের আগে ১৯৯৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ।

২০২০ সালের মে মাসে এই মাঠে আইরিশদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে করোনা মহামারির কারণে সফরটি শেষ পর্যন্ত হয়নি। এবার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই রাখা হয়েছে এই মাঠে। যার প্রথমটি বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ার পর দ্বিতীয়টিতে ৩ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তামিম ইকবালের দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category