সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

তুরস্ক-ইসরাইল সম্পর্ক আবারও তলানিতে

  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১০৬ Time View

ফিলিস্তিন ও হামাস ইস্যুতে তুরস্ক ও ইসরাইল সম্পর্ক আবারও তলানিতে ঠেকেছে। চলমান সংঘাতে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয়ায় গত সপ্তাহেই নিজ নাগরিকদের তুরস্ক ত্যাগের নির্দেশ দেয় বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। এবার তুরস্ক থেকে সব কূটনীতিক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তেল আবিব।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন শনিবার (২৮ অক্টোবর) এক্সে এক পোস্টে বলেছেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক নতুন করে মূল্যায়ন করা হবে। তিনি আরও লিখেছেন, ‘তুরস্কের গুরুতর বিবৃতির পরিপ্রেক্ষিতে আমি ইসরাইল ও তুরস্কের মধ্যকার সম্পর্ক পুনর্মূল্যায়নের জন্য কূটনীতিকদের দেশে ফিরে আসার নির্দেশ দিচ্ছি।’

সম্প্রতি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিতে দেখা গেছে তুরস্ককে। এর ফলে দুই দেশের সম্পর্ক অনেকটাই এগিয়ে গিয়েছিল। কিন্তু ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলার ব্যাপারে পশ্চিমা দেশগুলো চুপ থাকলেও মুখ বুজে থাকেনি দেশটির সরকার।
 
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার বিমান হামলা ও এই হত্যাযজ্ঞে পশ্চিমাদের নগ্ন সমর্থনের বিরুদ্ধে একের পর এক সমালোচনার তোপে বিদ্ধ হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
 
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নির্বিচার বিমান হামলাকে ‘পাগলামি’ করছে বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে অবিলম্বে এই ‘পাগলামি’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২৮ অক্টোবর) এক এক্স (সাবেক টুইটার) বার্তায় ইসরাইলের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘গাজায় এখনই পাগলামি বন্ধ কর, হামলা শেষ কর।’
 
তিনি আরও বলেন, ‘গাজায় প্রায় তিন সপ্তাহ ধরে ইসরাইলের বোমাবর্ষণ চলছে। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে হামলা আরও তীব্র হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী আবারও নারী, শিশু ও নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। এতে মানবিক সংকট আরও গভীর হবে। ইসরাইলকে অবশ্যই তাদের এই হামলা বন্ধ করতে হবে।’
 
পশ্চিমারা হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা দিলেও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাদেরকে মুক্তিযোদ্ধা বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘গাজার শাসকগোষ্ঠী হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। বরং তারা একটি স্বাধীনতাকামী সংগঠন, যারা ফিলিস্তিনের মানুষ ও ভূখণ্ড রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category