বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

‘তুফান’-এ অন্য এক রূপে শাকিব খান!

  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৯১ Time View

‘তুফান’-এর অফিশিয়াল টিজার প্রকাশ করেছে চরকি। রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় অন্য এক রূপে ধরা দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

মঙ্গলবার ( ৭ মে) বিকেল ৫টা ১৫ মিনিটে প্রকাশ পাওয়া ১ মিনিট ২২ সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে, পুরো সিনেমাই অ্যাকশন আর রহস্যে ভরা।

টিজারে দেখা যাচ্ছে, বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। এসময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাঁধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে…. তুফান আসে। 
 
টিজার দেখে ভক্তদের মন্তব্য, কোরবানি ঈদে মুক্তি পেতে যাওয়া এ সিনেমা ছাড়িয়ে যাবে ‘অ্যানিমেল’ আর ‘কেজিএফ’ সিনেমাকেও। নতুন ইতিহাস গড়তে চলেছে এ সিনেমা- অনেক নেটিজেন এমন মন্তব্যও করেছেন।মুক্তি প্রতীক্ষিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের  মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও।

এ সিনেমায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু, হাসনাত রিপনের মতো তারকারা।
 
‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। সিনেমাটি আসন্ন কোরবানির ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন সিনেমাবোদ্ধারা। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category