বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

তুনিশা মৃত্যুকাণ্ডে আবারও পুলিশি হেফাজতের মেয়াদ বেড়েছে সিজানের

  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৯৪ Time View

ভারতীয় অভিনেত্রী তুশিনা শর্মা মারা যাওয়ার সপ্তাহ পার হতে চলেছে। গত শনিবার মুম্বাইয়ের একটি ধারাবাহিকের মেকআপ রুম থেকে উদ্ধার হয়েছে তার নিথর দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মঘাতী হয়েছিলেন। এরপর তদন্ত যত এগিয়েছে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

এতে গ্রেফতার হয়েছেন অভিনেত্রীর প্রেমিক সিজান খান। এবার তার পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ, ৩১ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে তাকে।

২৫ ডিসেম্বর গ্রেফতার হন তুনিশার সহ-অভিনেতা তথা প্রেমিক সিজান খান। তারপর দিন আদালতে তোলা হয় তাকে। সিজানকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার ফের সেই মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় ভাসাই কোর্ট।

শুরু থেকেই তুনিশার মৃত্যুর জন্য সিজানকে কাঠগড়ায় তোলা হয়েছে। প্রয়াত অভিনেত্রীর পরিবারের দাবি, প্রেমিকের বিশ্বাসঘাতকতা মেনে না নিতে পেরেই এই চরম সিদ্ধান্ত নেন তুনিশা।

এ বিষয়ে সিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্রের দাবি, তার মক্কেলকে ফাঁসানো হচ্ছে। তার কথায়, সিজান নির্দোষ। ওকে ফাঁসানো হচ্ছে কারণ ভবিষ্যতে এই নিয়ে চাপ আসতে পারে। ওকে অকারণে আটক করা হয়েছে। যে কোনো দিক থেকে তদন্ত করে দেখা যেতে পারে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category