শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

তীরে এসে তরী ডুবলো প্রোটিয়াদের, ১১ বছর পর ভারতের জয়

  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৭৫ Time View

অনেকটা নাটকীয়ভাবে ভারতের কাছে হেরে গেল সাউথ আফ্রিকা। নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের উল্লাসে মাতে রোহিত শর্মার দল।১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। আর ১৩ বছর পর জিতল আইসিসির বৈশ্বিক আসরের ট্রফি।

এর আগে ঘরের মাঠে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। কিছুটা হলেও সেই হারের কষ্ট লাঘব হয়েছে ভারতীয়দের।শনিবার ব্রিজটাউনে ভারতের দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ রানেই ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

এরপরে জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবস। এই জুটির কল্যাণে ঘুরে দাঁড়াচ্ছিল তারা। অবশেষে ভেঙে যায় এই জুটিও। যার ফলে ৭০ রানেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপরে চতুর্থ উইকেটে হেনরিক ক্লাসনকে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন কুইন্টন ডি কক।

কুইন্টন ডি কক ফিরে যান ৩৯ রান করে। এই জুটি ভাঙার পর ১৬৯ রানে থামে প্রোটিয়া ইনিংস। যার ফলে ভারত তুলে নিয়েছে ৭ রানের জয়।

ফাইনারে প্রোটিয়াদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিক্স। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে পারেননি তারা। ইনিংসের দ্বিতীয় ওভারে জাসপ্রিত বুমরাহর বলো বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ৫ বলে ৪ রান করা রিজা হেনড্রিক্স। তার বিদায়ে ৭ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category