বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

তীব্র ঠান্ডায় আফগানিস্তানে মৃত্যু বেড়ে ১৫৭

  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৫৯ Time View

আফগানিস্তানে তীব্র শীতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৭ জনের দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) তালেবানের এক কর্মকর্তা তথ্য জানিয়েছেন।

এছাড়া দেশটিতে প্রায় ৭০ হাজার গবাদি পশু ঠান্ডায় জমে মারা গেছে বলে জানিয়েছেন তালেবানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, গড় আবহাওয়ার চেয়ে চলতি বছর আফগানিস্তানে শীত বেশি অনুভূত হচ্ছে। জানুয়ারির শুরুতে তাপমাত্রা মাইনাস ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ায় দেশটি সবচেয়ে ঠান্ডা শীত মৌসুম দেখেছে। সাধারণত এই সময়ে তাপমাত্রা শূন্য থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে।

এদিকে নারী এনজিও কর্মীদের ওপর তালেবানদের সাম্প্রতিক নিষেধাজ্ঞা মানবিক সহায়তা বিতরণে প্রভাব ফেলেছে।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা ইউএনওসিএইচএ গত ২২ জানুয়ারি টুইটারে জানায়, প্রায় ৫ লাখ ৬৫ হাজার ৭০০ জনকে কম্বল ও আশ্রয় নেয়ার মতো সাহায্য দেয়া হয়েছে।

২০২১ সালের আগস্টে তালেবানরা ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তান অর্থনৈতিক ও মানবিক সংকটে বাড়ে। সাহায্য কমার পাশাপাশি বিদেশে থাকা অর্থ ও সম্পদ জব্দ করায় দেশটির অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ে। এর মাঝে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি আরও শোচনীয় করে তুলেছে।

ইউএনওসিএইচএ-র সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, আফগানিস্তানের জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশ অর্থাৎ আনুমানিক ২ কোটি ৮৩ লাখ মানুষের বেঁচে থাকার জন্য জরুরি মানবিক সাহায্য প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category