রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

তিশার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৮০ Time View

অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অভিনয় ক্যারিয়ার নিয়ে আলোচনার পাশাপাশি নানা ব্যক্তিগত ও পেশাগত ইস্যুতেও তিনি সমালোচিত হচ্ছেন।

সম্প্রতি একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ড তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করে।

সেই ঘটনার মাঝেই এবার উঠে এসেছে আরও গুরুতর অভিযোগ—বিদেশি একটি চলচ্চিত্রের অগ্রিম টাকা নিয়ে কাজ না করেই ফেরত না দেওয়ার অভিযোগ।

কলকাতায় নির্মিতব্য ‘ভালোবাসার মরশুম’ নামের সিনেমায় অভিনয়ের জন্য তিশাকে চুক্তিবদ্ধ করা হয়েছিল।

সিনেমাটির প্রযোজক শরীফ খান দাবি করেন, তিশা মোটা অঙ্কের অগ্রিম নিলেও শেষ মুহূর্তে ‘ভিসা সমস্যার’ কথা বলে কাজ ছেড়ে দেন।

তবে অনুসন্ধানে জানা গেছে, বিষয়টি ভিসা জটিলতা নয়, বরং তার পক্ষ থেকে বারবার সময় নষ্ট ও অসহযোগিতা করার কারণে প্রযোজকই তাকে বাদ দেন।

শরীফ খান বলেন, তিশার আচরণে তিনি নানা সমস্যার মুখে পড়েন। তার ভাষায়, প্রথমে আমরা তাকে ৩০ হাজার রুপি দিই। পরে তার বোনের অ্যাকাউন্টে আরও ৪ লাখ ১২ হাজার টাকা পাঠানো হয়। টাকা পাওয়ার পর থেকে তিনি নানা অজুহাত দেখাতে শুরু করেন।

তিনি আরও জানান, ভিসা স্লট ও শুটিং-এর সময়সূচি ঠিক করার পর মাত্র দুই দিন আগে তিশা জানান, তিনি ভারত যেতে পারবেন না।

প্রযোজকের দাবি, এত কষ্টে ভিসা স্লট নিশ্চিত করার পর অভিনেত্রীর এমন সিদ্ধান্ত তাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category