মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

তাহিরপুরে হাওরে ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ ২

  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৯৬ Time View

সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও তাহিরপুর থানা পুলিশের সদস্যরা।

সোমবার (২৮ আগস্ট) তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেনের নির্দেশে এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও ফায়ার সার্ভিসের লোকজন দুপুর পর্যন্ত ঘটনাস্থল মাটিয়ান হাওরের বোয়ালমারা এলাকার আশেপাশে লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পূর্বেও ঘটনার পরবর্তী সময় থেকে গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিকালে তাহিরপুর থেকে নিজ গ্রাম ছিলানী থেকে ছোট নৌকায় করে তারা তাহিরপুর আসার পথে উপজেলার মাটিয়ান হাওরের বোয়ালমারা এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এতে  গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে আবুল ফয়েজ ওরফে সুলতান মিয়া(৩৫)একই গ্রামের মশ্রব আলীর ছেলে শাহ আলম(৪০) নিখোঁজ হন।
এবিষয়ে ছিলানী তাহিরপুর গ্রামের নিখোঁজ ব্যক্তি শাহ আলম এর চাচাতো ভাই আব্দুল হালিম জানান, আমরা ঘটনার পর থেকে গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে ও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। আজ সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও তাহিরপুর থানা পুলিশসহ এলাকাবাসি মিলে উদ্ধার তৎপরতায় অংশগ্রহন করলে ও এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার হোসেন দুই ব্যক্তি নিখোঁজের সত্যতা নিশ্চিত করে জানান,নিখোঁজদের উদ্ধারে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category