মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবির

  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬২ Time View

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। ‎দেশের সব বিষয়ে তিনি অবগত রয়েছেন, যথাসময়েই তিনি দেশে ফিরবেন।

তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক এই উপদেষ্টা বলেন, নিউইয়র্কে হামলার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category