বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

তারা সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ: পূর্ণিমা

  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬২ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিজীবন প্রায় সব ক্ষেত্রেই তিনি নিয়মিত আলোচনায় থাকেন। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। মাঝে মাঝেই সেখানে ব্যক্তিগত জীবন বা সমাজের নানা দিক নিয়ে লেখেন।

সম্প্রতি পূর্ণিমা তার একটি পোস্টে সম্পর্কের জটিলতা, স্বার্থান্বেষী মানুষ এবং নিঃসঙ্গতার গুরুত্ব নিয়ে এমন কিছু কথা লিখেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।

পূর্ণিমা পোস্টে লিখেছেন, ‘মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’

‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহণ করে, তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে, সান্নিধ্যের ভান করে তারা আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে।’

তার কথায়, ‘কিন্তু সময়ের চাকা যখন বিপরীতমুখী হয়, জীবন যখন সংগ্রামের অন্ধকারে ডুবে যায়, তখন তারাই সবার আগে দূরে সরে যায়। ঠিক যেমন মৌমাছি ফুল থেকে মধু নিঃশেষ হলে অন্য ফুলের কাছে উড়ে যায়, তেমনি তারাও সরে যায় স্বার্থের টানে।’

মিথ্যা সম্পর্ক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে পূর্ণিমা আরও লিখেছেন, ‘তাই এদের থেকে দূরে থাকাই শ্রেয়। কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category