বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

তানজানিয়ায় ভারী বৃষ্টিতে ভূমিধস, হতাহতের সংখ্যা ৩৯১

  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৭২ Time View

আফ্রিকার দেশ তানজানিয়ায় গত কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে ভয়ংকর ভূমিধসের মতো ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে দেশটিতে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা ৩৯১। এর মধ্যে ১৫৫ জনের প্রণাহানি হয়েছে।

তানজানিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, পূর্ব আফ্রিকাজুড়েই ভারী বৃষ্টি শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া সংসদে বলেছেন, এল নিনোর জলবায়ু প্যাটার্ন চলমান বর্ষাকালকে আরও খারাপ করেছে। অব্যাহত ভারী বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে। এতে রাস্তা, সেতু ও রেলপথ ধ্বংস হচ্ছে।

তিনি বলেন, প্রবল বাতাস, বন্যা ও ভূমিধসের কারণে দেশের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এল নিনো হলো জলবায়ু প্যাটার্নের একটি প্রাকৃতিক ইভেন্ট, যা সাধারণত বিশ্বব্যাপী তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরা ও ভারী বৃষ্টিপাতের জন্য দায়ী।

প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির ফলে দুই লাখের বেশি মানুষ ও ৫১ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমার্জেন্সি বিভাগ ভুক্তভোগীদের উদ্ধার করছে বলেও জানান তিনি।

এদিকে নাইজেরিয়ায় ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার থেকে অন্তত ১১৮ জন বন্দি পালিয়ে গেছে। বুধবার (২৪ এপ্রিল) রাতে নাইজেরিয়ার রাজধানীর কাছে সুলেজা কারাগারে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে মুখপাত্র আদামু দুজা বলেন, কয়েক ঘণ্টা ধরে চলা বৃষ্টিতে কারাগারের বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশের মধ্যে ঘেরের প্রাচীর ও আশেপাশের ভবনও রয়েছে। আর সেই সুযোগেই কারাগারে বন্দি অন্তত ১১৮ জন আসামি পালিয়ে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category