শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

ঢাবিতে ৫৩তম আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৯টি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী খেলোয়াড়দের নিয়ে দুদিনব্যাপী ৫৩তম আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উপাচার্য বলেন, ক্রীড়াঙ্গনসহ সব ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রেখে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধিতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দক্ষতা বৃদ্ধি ও সুযোগ্য নেতৃত্ব তৈরিতে শ্রেণিকক্ষ ও গবেষণাগারে ভালো ফলাফল করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ও সার্বভৌম দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে স্মার্ট ও দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category