মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

ঢাকায় কর্মদিবসে সভা-সমাবেশ নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ

  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৮৬ Time View

রাজধানী ঢাকায় কর্মদিবসে রাজনৈতিক সভা ও সমাবেশ নিষিদ্ধ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

রোববার (৬ আগস্ট) স্বরাষ্ট্রসচিব, আইজিপি, বিএনপি মহাসচিব ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ৯ জনকে এ লিগ্যাল নোটিশ পাঠান অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল।

নোটিশে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে মুখোমুখি অনড় অবস্থানে রয়েছে। কর্মসূচি পালনের ক্ষেত্রেও তারা পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত। এ ক্ষেত্রে অন্যান্য বিরোধীদলের চেয়ে বিএনপি-জামায়াত (বিলুপ্ত) সন্ত্রাসী কর্মকাণ্ডে এক ধাপ এগিয়ে আছে।

গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়। পরে একদিন পিছিয়ে ২৮ জুলাই দলটি নয়াপল্টনে মহাসমাবেশ করে। একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। একই দিনে দুই বৃহৎ রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়।

নোটিশে আরও বলা হয়, ঢাকা শহরে একটি বড় রাজনৈতিক দল সমাবেশ ডাকলেই যেখানে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং এতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। একই দিনে, কাছাকাছি স্থানে এবং প্রায় একই সময়ে দুটি বৃহৎ রাজনৈতিক দলের কর্মসূচি মিলে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, তা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যানজটের এ নগরীতে প্রতিনিয়ত রাজনৈতিক দলের সভা-সমাবেশে নগরবাসী সীমাহীন ভোগান্তিতে পড়ছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।এমন পরিস্থিতিতে রাজনৈতিক সব দলকে সরকারি সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার অথবা অন্যান্য সময় সরকারি ছুটির দিনে সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের অনুরোধ করা হয় নোটিশে। অন্যথায় বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা হবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category