বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ড্র হলে নেপাল, জিতলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৭১ Time View

একটি ম্যাচ, একটি জয়-সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে এই সমীকরণ বাংলাদেশের সামনে।

আগামী শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতলেই উদ্ধার হবে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা। বুধবার ভুটানকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে নেপাল।

তিন দেশের টুর্নামেন্টের খেলাগুলো হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলের ঘরেই

যাবে ট্রফি। শিরোপা উদ্ধার করতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। ম্যাচ ড্র হলেই চ্যাম্পিয়ন হবে নেপাল।

বাংলাদেশ ও নেপাল দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে। তিন ম্যাচে ৯ পয়েন্ট নেপালের, বাংলাদেশের পয়েন্ট ৬। ম্যাচ ড্র হলে ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে নেপাল। বাংলাদেশ জিতলে সমান (৯) হবে দুই দলের পয়েন্ট।

সেক্ষেত্রে গোলগড়ে এগিয়ে থেকে বাংলাদেশ হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশের গোলগড় এখন +১৬, নেপালের +৯। বাংলাদেশ ও নেপালের প্রথম লেগের খেলায় হিমালয়ের দেশটি জিতেছিল ১-০ গোলে।

বাংলাদেশ তিন ম্যাচের দুটি জিতেছে ভুটানের বিপক্ষে দুইবার। প্রথম লেগে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ, দ্বিতীয় লেগে জিতেছে ৯-০ গোলে। মাঝে নেপালের বিপক্ষে প্রথম লেগে হেরেছে ১-০ গোলে।

নেপাল তিন ম্যাচের তিনটিই জিতেছে। তারা ভুটানকে প্রথম লেগে ৭-০ গোলে এবং দ্বিতীয় লেগে ১-০ গোলে হারিয়েছে। মাঝে বাংলাদেশকে হারিয়েছে ১-০ গোলে।

বাংলাদেশের জন্য অঘোষিত ফাইনালে পরিণত হওয়া ম্যাচ প্রসঙ্গে দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘নেপালের বিপক্ষে আগের ম্যাচে হারলেও মাঠে আমাদেরই প্রাধান্য ছিল। ওই ম্যাচে আমাদের মেয়েদের কিছু ভুলত্রুটি ছিল। নেপাল একটি সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়ে গোল করে ম্যাচ জিতেছে। আমরা ৫-৬ টা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। এই ম্যাচেও সুযোগ আমরা পাবো। সেটা কাজে লাগাতে পারলেই আমরা জিততে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category