ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। খবর বিবিসির।
রাজধানী সান্তো ডোমিংগোতে একটি হাইওয়ে টানেল ধসে পড়ার ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ভারী বৃষ্টির পর ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। খবর বিবিসির।
রাজধানী সান্তো ডোমিংগোতে একটি হাইওয়ে টানেল ধসে পড়ার ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ভারী বৃষ্টির পর ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।দেশটির ইমার্জেন্সি অপারেশন সেন্টার (সিওই) জানিয়েছে, বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্রীজ এবং রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।দেশটির ইমার্জেন্সি অপারেশন সেন্টার (সিওই) জানিয়েছে, বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্রীজ এবং রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।ভারী বৃষ্টির কারণে বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক এবং তিনজন প্রতিবেশী হাইতির নাগরিক বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।