বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৮১ Time View

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনা আরোহী তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

যদিও নিহত কারও পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হলেন- শামীম (৩৭), মইনুদ্দিন (৩৬) ও অজ্ঞাতনামা এক যুবক (৩০)।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনে রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর পরই চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, নিহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category