মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৭০ Time View

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সোহেল (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সকালে এ ঘটনাটি ঘটে।

নিহতের সহকর্মী তাজুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে ঢামেক হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকালে তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

উদ্ধারকারী সহকর্মী তাজুল বলেন, স্টাফ কোয়াটার হাজীনগর কেন্দ্রীয় মসজিদের পাশে হাজী গিয়াসউদ্দিন এর চার তলা নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার ছাদে কাজ করার সময়ে অসাবধানতা বসত নিচে পড়ে যায় সোহেল। তিনি রাজমিস্ত্রীর সহকারী ছিলেন। চারদিন আগে এ কাজে যোগ দেন। বর্তমানে ডেমরা হাজী নগর পুরাতন ব্লিডিংয়ের পাশে থাকতো সে। মৃতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category