বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

ডেঙ্গুতে মৃত্যু, ঢামেকের তরুণ চিকিৎসকের

  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৭২ Time View

ডেঙ্গু আক্রান্ত হয়ে শরিফা বিনতে আজিজ (আঁখি) (২৭) নামে আরেক তরুণ চিকিৎসক মারা গেছেন। শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

বাচ্চু মিয়া বলেন, ঢাকার দোহার থেকে আসা শরিফা বিনতে আজিজ নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, শরিফা বিনতে আজিজ দোহার উপজেলার লটাখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের একমাত্র মেয়ে। এক ভাই-বোনের মধ্যে সে ছিল বড়। ডা. শরিফা বিনতে আজিজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরই মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন বলে জানা গেছে।

এর আগে সোমবার (৭ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে আলমিনা দেওয়ান মিশু নামে এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট থাকাকালে মারা যান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category