শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ৪৪৪ জন

  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩৬ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৪ জন। বুধবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে মৃত ৪ জনের মধ্যে তিনজনই ঢাকার বাসিন্দা। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৭৮ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩৬ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৬০৩ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৮ জন ছাড়াও রংপুর বিভাগে ২ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category